ঢাকা   ০৭:১৪:৩০ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026,
  • 27 Time View

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে শুধু বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজ জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি