ঢাকা   ০৩:২৩:১২ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফ উদ্দীন রতনের

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 21 Time View

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আপিল বিভাগের আইনজীবী মো. সাইফ উদ্দীন রতন বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ অর্জনে সহকর্মী আইনজীবী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আইন, সংবিধান, আপিল ও আইনশাস্ত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি উচ্চতর আইনশিক্ষায় এ ডিগ্রি অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আইন পেশায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে বার-অ্যাট-ল ডিগ্রির এই অর্জন ভবিষ্যতে বিচারাঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।
শুভাকাঙ্ক্ষীরা বলেন, উচ্চতর আইনশিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আইনের শাসন, সাংবিধানিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন উপলক্ষে মো. সাইফ উদ্দীন রতনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর পেশাগত জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি