ঢাকা   ০২:৩৮:৩৯ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 7 Time View

সোলারের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকো সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, সারা দেশে সোলারের মাধ্যমে আগামী এক দুই বছরের মধ্যে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করা হবে। এরমাধ্যমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও।

এছাড়াও যারা ছাদে সোলার বসাতে চায় তাদেরকে সহযোগিতা করবে সরকার বলে জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনও চালানো সম্ভব বলে মনে করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি