ঢাকা   ০৫:০৩:১৪ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 5 Time View

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন (৪০), আব্দুল রউফ রবিন (২৭), মো. নাজমুল (৩৬) ও মো. জুবায়ের হোসেন (২৫)। তাঁদের কাছ থেকে তিনটি ধারালো লোহার ছোরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধ-সংক্রান্ত রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনা করে জামাল হোসেনের বিরুদ্ধে দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি