ঢাকা   ০৫:৪৫:০৫ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 4 Time View

‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি।

সেই ছবিগুলোতে স্টাইলিশ লুকে কেক হাতে ও বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে অপুকে। ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’

অপুর জন্মদিন উদযাপন শুরু হয়েছে গত শনিবার মধ্যরাতে, অর্থাৎ রোববার প্রথম প্রহরেই। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’

এছাড়া তার আগের দিন একটি ভিডিও দিয়ে জন্মদিনের আগাম বার্তাও দিয়েছেন এই নায়িকা। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

সেই ভিডিওতে অপুর এই নতুন রূপের দেখা মিলেছিল।

অপু বিশ্বাসের এই বার্থডে গার্ল লুক বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এর পাশাপাশি ‘গার্ল’ শব্দ টেনে আপত্তি জানিয়েছেন কেউ কেউ। অনেকের মন্তব্য এমন, অপু বিশ্বাস এখন ‘গার্ল’ (বালিকা) নন, একজন ‘নারী’। এক নেটিজেনের মন্তব্য, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ এর পাশাপাশি তার পোশাক নিয়েও আলোচনা করেছেন নেটিজেনরা। তবে অধিকাংশ ভক্তই ‘শুভ জন্মদিন’ জানিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন; রূপের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি