কুমিল্লার হোমনায় নিখোঁজের এক দিন পর মো. জিহাদ (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে পাওয়া গেছে। বর্তমানে সে বাবা-মায়ের কাছে রয়েছে।
জিহাদ উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে ফতেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
রোববার (১১ অক্টোবর) সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় জিহাদ। পরে সোমবার (১২ অক্টোবর) তাকে পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।
জিহাদকে ফিরে পাওয়ায় তার পরিবারে স্বস্তি ফিরেছে।