ঢাকা   ০২:৪৯:১১ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার আসামী কারাগারে

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 5 Time View

আল মামুন : কুমিল্লার মেঘনা উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. জব্বার আলী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের করিমাবাদ গ্রামের একটি পরিত্যক্ত অটোরিকশার গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাঁকে আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, করিমাবাদ গ্রামের মাসুলের চায়ের দোকানের পেছনে একটি পরিত্যক্ত অটোরিকশার গ্যারেজে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে জব্বার আলীকে আটক করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে জব্বার আলীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজা পাওয়া যায়। পরে ওজন করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার জব্বার আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল হাকিম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্বার আলী বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালি উল্যাহ মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। এ কারণে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।
তবে আদালতের চূড়ান্ত আদেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি