ঢাকা   ০৬:৫৩:১৭ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 5 Time View

‎
‎মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মো: আনোয়ার হোসেনের অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
‎
‎বিশেষ অতিথি ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, সাবেক সদস্য সচিব এমএম মিজানুর রহমান, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভুইয়া, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
‎অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক
‎ও আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষা অফিসারের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন।
‎
‎বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে কর্মজীবনে সহযোগিতার জন্য সহকর্মী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
‎অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি