নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মোহাম্মদ মজিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাঁকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।