ঢাকা   ১২:৩৫:১৮ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। গত ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হয় ছুটি। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল ৯টা থেকে অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত।

টানা পাঁচ দিনের ছুটি উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়েছেন। রোববার থেকে অফিস শুরু হওয়ায় শনিবার বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল। আজও ফিরবেন অনেকে। এজন্য গত কয়েকদিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা।

গত ৭ অক্টোবর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি ছিল।

পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি করে দেয় সরকার।

তবে এর আগে গত ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল।

গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে জরুরি পরিষেবা সঙ্গে সংশ্লিষ্টকর্মীরা এ ছুটির আওতার বাইরে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি