ঢাকা   ০৮:৩৬:৫৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল কমলা রঙের শাড়িতে মায়াবী পূর্ণিমা ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ২৩৩৩ দেশে গত এক মাসে গণপিটুনিতে নিহত ৩২, আহত ৫৪ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

Reporter Name
  • Update Time : Sunday, November 8, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে গেছেন।

রোববার (৮ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হন তারা।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধি দলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনার ইমরান হায়দার জানান, ১২ জন সিনিয়র বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ এই বছরের শুরুতে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমান প্রতিনিধি দলটি এই উদ্যোগে অংশ নেওয়া দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে প্রতিফলিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি