ঢাকা   ০৬:০৫:৩৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলা রঙের শাড়িতে মায়াবী পূর্ণিমা

Reporter Name
  • Update Time : Sunday, November 8, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ঐতিহ্যবাহী পোশাক আর আভিজাত্যপূর্ণ সাজে আবারও ভক্তদের নজর কাড়লেন। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে নিজের সৌন্দর্য তুলে ধরেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারা করা ছবিগুলোতে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও রুচিশীল ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে। শাড়ির জমিনে রয়েছে ছোট ছোট সোনালি নকশা, আর পাড়জুড়ে কারুকাজ করা নকশা সাজটিকে দিয়েছে বিশেষ মাত্রা।

এর সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী সোনালি গয়না। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের স্পষ্ট ছাপ। চুল পেছনে পরিপাটি করে বাঁধার পাশাপাশি সামনে কিছু চুল খোলা রেখেছেন তিনি।

কাধের ওপর নেমে আসা ঢেউখেলানো চুল, কপালে ছোট টিপ, চোখের গাঢ় সাজ ও কমলা আভাযুক্ত লিপস্টিক তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন পূর্ণিমা।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজনের মন্তব্য, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি