ঢাকা   ০৭:৩৮:১৬ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর তিন উপজেলায় সাংবাদিকদের সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2026,
  • 2 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:

সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নওগাঁর মান্দা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি ও মান্দা থেকে আগত সাংবাদিক সোহানুর রহমান সোহান।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এসকে টিভির সহ-সম্পাদক মোকসেদুল ইসলাম। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থেকে আগত সাংবাদিক এবং দোয়েল নিউজের সহ-সম্পাদক সাব্বির হোসেন।

এ ছাড়া পত্নীতলা উপজেলার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সহ-সভাপতি ও বিভিন্ন গণমাধ্যমের বিশেষ প্রতিনিধি মো. মিলন শাহ। তিনি দোয়েল নিউজ, নিউজ টুয়েন্টি ফোর অনলাইন বিডি, বাংলাদেশ নিউজ টুডে, দৈনিক জনদিগন্ত, বাংলাদেশ বার্তা টুডে, এম আর নিউজ ও বিন্দু টিভি বাংলায় দায়িত্ব পালন করছেন।

সভায় আরও অংশ নেন বাংলাদেশ নিউজ টুডের জেলা রিপোর্টার ও পত্নীতলা উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক আবদুল্লাহেল কাফী, সাংবাদিক রুপোল হোসেন, মোশেকুর রহমান মোর্শেদ, রবিউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

খবরটি আরও সংক্ষিপ্ত করুনঅতিরিক্ত পরিচয়গুলো সংক্ষেপ করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি