ঢাকা   ১১:২৯:১২ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় পুলিশের হাতকড়া নিয়ে আসামির পালানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আল মামুন :

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যের চেষ্টায় তাঁকে আটক করে হাতকড়া পরানো হয়। তবে পরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁকে হাতকড়া পরানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

ওসি শহীদুল ইসলাম বলেন, এএসআই আজহার ও এএসআই রাসেদ অন্য একটি কাজে বড়কান্দা এলাকায় গিয়েছিলেন। আমান উল্লাহ আমান ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাঁকে ধরতে গেলে ধস্তাধস্তি হয়। এ সময় সে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি