• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

কুমিল্লায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী পায়েল নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০১৯

৩ মে ২০১৯,

বিন্দুবাংলা টিভি.কম,

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ আল পায়েল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।(

বিজ্ঞাপন)

শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল পায়েল জেলার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির হাবিলদার শাহআলমের নের্তৃত্বে অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন