ঢাকা   ০৪:১৯:১৯ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চায় নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিতে বরাবরই সচেষ্ট এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে তার ব্যতিক্রমী সাজ নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশন-সচেতন নানা ছবি-ভিডিও ভাগ করে নেন কৌশানি। সেই ধারাবাহিকতায় নতুন ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’

শেয়ার করা ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকের ওপর সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিকে দিয়েছে আলাদা মাত্রা। ব্লাউজের নকশায় রয়েছে নানা ধরনের অলংকারি মোটিফ। কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সঙ্গে ছিল একই রঙের ওড়না, যা তার ফিউশন সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া।

খোলা ও ঢেউখেলানো বাদামি চুলে কৌশানির সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ। গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল এবং আঙুলে আংটি সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবমুখর আভিজাত্য। কখনো ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, কখনো পাশ ফিরে পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে তার মেকআপ ও চুলের সাজও বেশ স্পষ্ট। অন্য একটি ছবিতে পেছন ফিরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়েছেন কৌশানি। সেখানে পোশাকের পেছনের অংশ ও লম্বা ঢেউখেলানো চুল আলাদা করে নজর কাড়ে। প্রতিটি ছবিতেই পোশাক, গয়না ও অভিব্যক্তির সমন্বয়ে নিজের ফ্যাশন-রুচির ভিন্ন দিক তুলে ধরেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি