ঢাকা   ০৯:২৬:১৩ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ মার্কেট-দোকানপাট খোলার নতুন সময়সূচি ঘোষণা একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর ৪৬তম বিসিএস : এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় পুলিশপ্রধান বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পরিস্থিতি দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। একই সঙ্গে তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় দায়ের করা মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ সভাপতিত্ব করেন। তিনি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন।

এ সময় মামলা তদন্তে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ করে অপমৃত্যু মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলার চিত্র তুলে ধরা হয়। মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি