ঢাকা   ০২:৩১:০৯ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি জিএম কাদেরের বাসায় হামলা সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছে মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস জ্বালানি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা: অর্থমন্ত্রী

জাপানের সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের দ্বীপক্ষীয় চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : Wednesday, May 29, 2019,
  • 388 Time View

২৯ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে ২.৫ বিলিয়ন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বুধবার জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি নিজ নিজ পক্ষে ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

ওডিএ প্যাকেজ চুক্তির অধীনে মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প (১), ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সন্ধ্যায় শিনজো আবের বাসভবনে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন জাপানে রাষ্ট্রীয় সফররত শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি