• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব সংবাদ দাতা / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯

১২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার :: সিলেটে সাড়ে ৫ কোটি টাকারও বেশি মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় বিজিবি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

বুধবার ধ্বংস করা এসব মাদক ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করে বিজিবি। এগুলোর মূল্যমান ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা। ধ্বংস করা এসব মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেন্সিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন