• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

জামালপুরে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদ দাতা / ৩২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ মাহফুজুল হক (তুষার) , জামালপুর প্রতিনিধিঃ

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই স্লোগানকে সামনে রেখে ৮ জুলাই জামালপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। জামালপুর জিলা স্কুলের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে  সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও স্কাউট নেতা আনোয়ার হোসেন।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর  জিলা স্কুলের প্রধান শিক্ষিকা শামছুননাহার মাকসুদা এবং দুদক ও স্কাউটের কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আতিকুর রহমান, দ্বিতীয় হয়েছে সাইদুল ইসলাম সৌমিক এবং তৃতীয় স্থান লাভ করেছে নুর জামান হোসেন সাদিক। প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত সকলেই ছিলো স্কাউটের ছাত্র।

অংশগ্রহণকারীগণ দেশে চলমান দুর্নীতির চিত্র তুলে ধরে তা প্রতিরোধে নানা কৌশলের কথা উল্লেখ করেন। প্রতিযোগিতা শেষে বিচারকগণ এধরনের প্রতিযোগিতা আরো বড় পরিসরে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার জন্য দুদকের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন