• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সাদুল্লাপুরে বকেয়া বেতন আত্মসাতের অভিযোগে উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে থানায় পৃথক দুই অভিযোগ

খাগড়াছড়িতে পাহাড় ধসে যুবক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ৪৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,      
খাগড়াছড়ি,প্রতিনিধি :

খাগড়াছড়িতে পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিমি দূরে দুর্গম উল্টাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যোগেন্দ্র চাকমা দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি এলাকার শুভধন চাকমার ছেলে।
জানা গেছে, গেল কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে মঙ্গলবার বিকেলের দিকে পাহাড়ের পাদদেশে থাকা যোগেন্দ্র চাকমার বসতঘর ধসে পড়ে। এ সময় বসত ঘরে থাকা যোগেন্দ্র চাকমা ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে মাটিচাপা পড়ে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিমি দূরে হওয়ায় এবং সেখানে যাওয়ার জন্য কোনো সড়ক না থাকায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন