• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

কুমিল্লা দাউদকান্দিতে বৃক্ষ মেলা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০১৯

৩ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা  :

কুমিল্লার দাউদকান্দিতে কৃষি ও বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ২ আগষ্ট শুক্রবার উপজেলার হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপি এ মেলার উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের দাগ দেশের মানুষ এখনো ভুলেনি।

সেই পুর্নিমা মহিমাদের উপর যে পাশবিক অত্যাচারসহ দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন তৎকালিন বিএনপি জামাত সরকার।

ওই সময়ের প্রধানমন্ত্রীর( খালেদা জিয়া) পুত্র যুবরাজ তারেক রহমান হাওয়া ভবন খুলে প্রধানমন্ত্রীর অফিসের আরেকটি প্যারালাল অফিস পরিচালনা করে দেশটাকে দুবৃত্তায়নের রাজত্ব কায়েম করছিল। তিনি আরো বলেন, সে সময় গণতন্ত্র প্রায় বিপন্ন, অর্থনীতি ধ্বংশের দ্বারপ্রান্তে, জঙ্গিদের লালনসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে নিয়ে পাকিস্তানি আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করতো। তিনি কৃষকদের ধানের উৎপাদন খরচ কমাতে স্বল্প মূল্যে আধুনিক কৃষি যন্ত্রাংশ দেয়া হবে বলে ঘোষণা করেন। আগামী তিন মাসের মধ্যে হাটখোলা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবের যন্ত্রাংশ দেয়ার প্রতিশ্রুতি দেন।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন