• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

মোদির আমলে বেকারত্ব বাড়ছেই

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে দু’কোটি কর্মসংস্থান করা হবে। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে ভারতে কর্মসংস্থান বাড়েনি। বরং বেকারত্বের হার আরো বেড়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিএমআইই-এর রিপোর্ট বলছে, ভারতে এপ্রিলের প্রথম তিন সপ্তাহে বেকারত্বের হার দাঁড়িয়েছে যথাক্রমে ৭ দশমিক ৯ শতাংশ, ৮ দশমিক ১ শতাংশ এবং ৮ দশমিক ৪ শতাংশ।

এর আগে তাদেরই রিপোর্ট বলেছিল, ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছুঁয়েছে ৭ দশমিক ২ শতাংশ, যা ২০১৬ সালের সেপ্টেম্বরের পরে সবচেয়ে বেশি। মার্চে এই হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ।

এদিকে, ২০১৭-১৮ সালের এনএসএসও-র সমীক্ষা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যেখানে বলা হয়, ২০১৭-১৮ সালে বেকারত্ব ছিল ৬ দশমিক ১ শতাংশ যা ৪৫ বছরে সর্বোচ্চ।

এ বিষয়টি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার। চলতি লোকসভা নির্বাচনে নিজেদের ৪২ পাতার ইশতেহারে কর্মসংস্থান নিয়ে তেমন কিছু বলেনি বিজেপি। নতুন কোনও প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন