https://bindubanglatv.com/
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে এস্তোনিয়া অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসোন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে হওয়া এ সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) মতো দ্বিপাক্ষিক প্রক্রিয়াগুলো নিয়মিতভাবে আয়োজনের ওপর জোর দেন।
উল্লেখ্য, এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসোন আজ সকালে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা খফরুল ইসলাম আলমগীরের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।