https://bindubanglatv.com/
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মারুফ ভিলায় এ সভা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দলটির ষড়যন্ত্র প্রতিহত করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
সভায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।