https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দিতে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) যৌথ সভা আহ্বান করেছে বিএনপি। দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, অতীতের অপকর্মের প্রতিবাদ এবং নতুন করে কোনো ষড়যন্ত্রের অপচেষ্টা রুখতে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় দাউদকান্দির ‘মারুফ ভিলা’য় এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় উপস্থিত থাকবেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। এ ছাড়া দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ, কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দাউদকান্দি পৌরসভার নয়টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।