ঢাকা   ০৩:০০:২২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় করা মামলায় মো. রফিকুল ইসলাম (৪৮) নামে এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনাকান্দা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম বড়কান্দা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। তাঁর বাবার নাম মৃত গোলাম মোস্তাফা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান।
এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রফিকুল ইসলামকে প্রথমে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়। পরে তদন্তে তাঁর নাম আসায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকাল ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলাটির তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি