• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

চাটমোহরে রাস্তা ছেড়ে বিদ্যালয়ের ভেতরে বালুভর্তি ট্রাক

নিজস্ব সংবাদ দাতা / ৩৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

পাবনার চাটমোহরে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় একটি শ্রেণিকক্ষ ও একটি দোকানঘর ট্রাকের ধাক্কায় ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ শনিবার ভোরে পৌর শহরের শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থেকে একটি বালুভর্তি ট্রাক পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলায় যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চাটমোহর-পাবনা মহাসড়কের রাস্তার পাশে অবস্থিত নতুন বাজার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ওই বিদ্যালয়ের মেইন গেট, একটি শ্রেণিকক্ষ ও স্কুলের সামনের একটি দোকান ঘর ধসে পড়ে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার ওসি সেখ নাসীর উদ্দিনসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন বলেন, স্কুলের প্রাচীর না থাকায় শ্রেণিকক্ষ, একটি দোকান ঘর ও মেইন গেট ধসে পড়েছে। দিনেরবেলা ক্লাস চলাকালীন এমন ঘটনা ঘটলে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন