• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ফণীর প্রভাবে কুমিল্লায় আজ দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদ দাতা / ২৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০১৯

৩ মে ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। ফণীর আঘাতে প্রভাব পড়বে কুমিল্লায়। তবে কোনো আশঙ্কা কারণ নেই বলে জানিয়েছে কুমিল্লায় আবহাওয়ার অধিদফতর। কুমিল্লায় দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফণী বাংলাদেশের দিকে এগিয়ে আসায় মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে নদী ও সাগর উত্তাল হওয়ায় পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চসহ অভ্যন্তরীণ রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদীবন্দর কর্তৃপক্ষ।

এদিকে, বৃহস্পতিবার কুমিল্লায় বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে কৃষক ও জনসাধারণকে সর্তক ও প্রস্তুত থাকার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্ণিঝড়ের প্রভাব আসার আগেই বোরো ধান কাটার জন্য কৃষকদের কাছে বার্তা পৌঁছে দেয়ার জন্য কৃষি বিভাগসহ সকলকে অনুরোধ করা হয় এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে উন্মুক্ত রাখার সিন্ধান্ত নেয়া হয়।

এছাড়াও ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে জনসাধারণকে সতর্ক থাকার ও শুকনা খাবার, কেরোসিন, মোমবাতিসহ দুর্যোগকালীন অতি প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখতে সকল শ্রেণি পেশার জনগণকে অনুরোধ করা হয়। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন।



আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন