• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা

চট্টগ্রামে পৌঁছালো রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

নিজস্ব সংবাদ দাতা / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছালো চার দিনের শুভেচ্ছা সফরে আসা রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে টার্মিনালে যুদ্ধজাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে, সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়কেরা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ ও নৌবাহিনী পরিচালিত স্কুলসমূহের শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।

এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানান সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে আগামী ১৬ এপ্রিল জাহাজগুলো বাংলাদেশ ত্যাগ করবে।

সূত্র -দৈনিক ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন