• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

যে কারনে ধসে পড়েছে কেরানীগঞ্জে তিন তলা ভবন

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

১৯ ফেব্রুয়ারি ২০২০১, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

 ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এজন্য ভবনটি একদিকে কাত হয়ে পাশের ডোবায় উল্টে যায়।রাজধানীর কেরানীগঞ্জে তিন তলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরইমধ্যে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

ওই ভবন মালিকের নাম ইলোন। পাশে আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন জানান, কেরানীগঞ্জের বেশিরভাগ ভবন রাজউকের অনুমিত না নিয়ে তৈরি করছে। আর এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন