• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

কুমিল্লায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০১৯

৫ মে,২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমান ইলেকট্রিক মালামাল। গতকাল রাতে নগরীর গোয়াল পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর গোয়ালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় থাকা ইলেকট্রিক মালামালের গোডাউনে গতকাল রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন গোডাউনের চারদিকে ছড়িয়ে পড়ে।

 

এসময় ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। ভবনের দোতলায় আটকা পড়েন একই পরিবারের অন্তত বিশ জন সদস্য। তাদেরকে একটি মই দিয়ে নামানো হয়। অল্পের জন্য বেঁচে যায় ২০ জনের প্রান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিছেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন