• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

একমাত্র কুমিল্লা বোর্ডেই মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা!

নিজস্ব সংবাদ দাতা / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০১৯

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর ৬ জেলায় ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন।

ছাত্র ৮৩ হাজার ৭১৫ জন এবং ছাত্রী ১ লাখ ১০ হাজার জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র পাশ করেছে ৭৩ লাখ ৯৩৭ জন এবং ছাত্রী ৯৪ হাজার ৫৪৩ জন পাশ করেছে।

এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৮.৪৮ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৪৬.১৬ শতাংশ। মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।

৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৮৯৯ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান সোমবার বেলা সাড়ে ১২টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীসহ ৬টি জেলায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন।

পাশের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন।

এর মধ্যে ছেলেদের পাশের হার ৯৭.৬৫, মেয়েদের ৮৬.১৬ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৬৫ শতাংশ। এ বিভাগে ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন।

এর মধ্যে ছেলেদের পাশের হার ৯৫ দশমিক ৫৬, মেয়েদের পাশের হার ৭৭ দশমিক ০০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৬ দশমিক ৫৭ এবং মেয়েদের পাশের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ।

এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।কি

এ বছর ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোনো প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন