• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০১৯

ঢাকা, সোমবার, ০৬ মে ২০১৯ (স্টাফ রিপোর্টার) :মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে এ শুভেচ্ছা জানান। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে ফল প্রকাশের আগে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানান তিনি। কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কৃতকার্য হতে পারেনি আবার প্রস্তুত হয়ে পরীক্ষা দিলে ভালো করতে পারবে। এ ছাড়া সময়মত ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এবারের পাশের হার ৮২.২০ শতাংশ। যা গতবছর ছিল ৭৭.৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন