• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

মন্দির পরিদর্শনে অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানালেন মোদি।

নিজস্ব সংবাদ দাতা / ৩০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০১৯

১৯ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, বিদেশ ডেস্ক :  কেদারনাথের গুহায় প্রায় ১৭ ঘণ্টা কাটানোর সময় সেখানকার মন্দিরে প্রার্থনার পাশাপাশি পূজা অর্চনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১৯ মে) ধ্যান শেষ করে গুহা থেকে বের হয়ে আসার পর মন্দির পরিদর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

.শেষ ধাপের লোকসভা নির্বাচনের একদিন আগে নির্বাচন কমিশনের বিশেষ অনুমতি নিয়ে শনিবার দুই দিনের সফরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান উত্তরাখন্ডের কেদারনাথ ও বদ্রিনাথ মন্দির যান মোদি। লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণকে সামনে রেখে শনিবার (১৮ মে) হিমালয়ের কেদারনাথ মন্দিরের কাছের একটি গুহায় রাতভর ধ্যান করেন তিনি।

রবিবার গুহা থেকে বের হয়ে আসার পর মোদি বলেন, ‘দু’দিন আমাকে নিজের মত কাটানোর সুযোগ দিয়েছে বলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর শনিবার সকালে চতুর্থবারের মতো কেদারনাথ পরিদর্শনে যান মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার  মন্দির এলাকায় অবতরণ করে। শনিবার টুইটারে দেওয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উল্লেখ করেন তিনি।

কেদারনাথ মন্দিরে পূজা দেওয়ার পর প্রায় দুই কিলোমিটার পর্বোতাহরণ করে সেখানকার গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথ বেয়ে ছাতা ও লাঠি নিয়ে ওপরে উঠতে থাকা মোদির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই গুহায় রাতভর ধ্যানমগ্ন থাকার পর রবিবার সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এরইমধ্যে বদ্রিনাথের পথে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন-এ বদ্রিনাথের পথে রওনা হওয়ার খবর প্রকাশের পর এক টুইট বার্তায় চূড়ান্ত ধাপের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আহ্বান জানান মোদি।

রবিবার ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফায় ভোট দেওয়া শুরু করেছেন ১০ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার। আটটি রাজ্যের ৫৯ আসনে মোট ৯১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তারা। রবিবারের নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন