• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আঙুলের ছাপে উধাও দেড় লাখ টাকার সঞ্চয় চর দখলের দ্বন্দ্বে রণক্ষেত্র মেঘনা-তিতাস, আহত ৩০ মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত

কুমিল্লায় বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ি নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০১৯

  • কুমিল্লার  গোলাবাড়িতে বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে মোঃ সেলিম মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে

সোমবার (২০ মে) ভোররাতে কুমিল্লা সদরের গোলবাড়ি এলাকার “শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বের বাগানে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোঃ সেলিম মিয়া সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত. আলী আহাম্মদের ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সদর উপজেলার গোলাবাড়ি এলাকার “শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বের বাগান”নামক স্থানে মাদক বিরোধী অপারেশনের জন্য গেলে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবি টহলদল সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে । বিজিবির গুলিবর্ষণের সময় মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে ওই স্থানে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি এবং তার কোমড়ে পরিহিত লুঙ্গির সাথে মোড়ানো পলিথিনের ব্যাগ হতে ২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আশঙ্কজনক অবস্থায় আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । স্থানীয় তথ্য মোতাবেক জানা যায়, উক্ত ব্যক্তির নাম মোঃ সেলিম।

১০ বিজিবির অতিঃ পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন