• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ

পারমাণু কর্মসূচি ইস্যুতে পাকিস্তানের পাশে রাশিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০১৯

২৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,আন্তর্জাতিক ডেস্ক :
পরমাণু সক্ষমতা সম্পন্ন যে কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অধিকার পাকিস্তানের রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্টমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তান যতদিন আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে, ততদিন পর্যন্ত তারা এ অধিকার রাখে। রুশ গণমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।

সম্প্রতি শাহীন-২ নামে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদির বিজয়ের দিনই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন