• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১ মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন মেঘনায় খাসজমি দখলমুক্ত, আট স্থাপনা উচ্ছেদ মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে উদ্যোগ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৩৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল অনুযায়ী, গ্রেফতার হওয়া ৩৮০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, পরোয়ানামূলে ১০৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৩৩ জনকে। তাদের মধ্যে ৫২ জন মাদক ব্যবসায়ী এবং ৮১ জন মাদক সেবনকারী বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড করা হয়েছে মোট ২১ হাজার ১০০ টাকা।
গত ২৪ ঘণ্টায় মাদক আইনে মোট ৩৮টি মামলা রুজু করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ কেজি ৫৫৮ গ্রাম গাঁজা, ১৬৯ লিটার চোলাইমদ এবং ৫০ বোতল স্কাফ সিরাপ।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন