• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের যানবাহনকে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলরত অনিয়মরত যানবাহনগুলোকে জরিমানা করেছে । এছাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া যানবাহনের কর্তৃপক্ষ থেকে আদায় করে ফেরত দেয়া হয়েছে যাত্রীদের।

রবিবার (২ জুন) দুপুরে মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের হয়রানি থেকে মুক্ত করার জন্য এ অভিযান পরিচালিত হয়েছে।অভিযান চলাকালে নিদিষ্ট ভাড়ার অতিরিক্ত টাকা যানবাহন কর্তৃপক্ষ থেকে আদায় করে যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে।

ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহন বাসে এ অভিযান পরিচালনা করা হয়। এ বাসে যাত্রীদের কাছ থেকে ৫ শত টাকার ভাড়া ৮ শত থেকে ৯ শত টাকা রাখা হয়েছিল।
এছাড়া বিভিন্ন পরিবহনের কাগজপত্র যাচাইবাছাই করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন