• সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি

গোয়াইনঘাটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুদীপ বড়ুয়া (৪৪) গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রোববার বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ।

সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন এলাকার সুনাইচড়ি গ্রামের মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে। সুদীপ বড়ুয়ার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে।

গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর জানালা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য তাঁর লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন