• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ

দিনাজপুরে ছাত্রলীগ নেতার গাড়ির কাগজ যাচাইয়ের অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

নিজস্ব সংবাদ দাতা / ৩০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,

দিনাজপুর সংবাদদাতা :

দিনাজপুরের বিরলে উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের গাড়ির কাগজ দেখতে চাওয়ায় এক এসআই ও তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। বিরল থানার সামনে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ক্লোজ হওয়া চার পুলিশ সদস্য হলেন বিরল থানার এসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ ও মিজানুর রহমান। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, গতকাল শনিবার বিকেলে বিরল থানা গেটের সামনে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই চলছিল। এ সময় বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে রাসেলের ধাক্কাধাক্কি হয়। পরে কিছু ছাত্রলীগ নেতাকর্মী একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল বলেন, ‘গাড়ির কাগজ দেখার নামে আমাকে হয়রানি ও লাঞ্ছিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন