• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

চলন্ত বাস থেকে ছুঁড়ে মারা লাগেজব্যাগে শিশুর টুকরো লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম, ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামে লাগেজের ভেতর অজ্ঞাতনামা এক শিশুর টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির পরিচয়ও পাওয়া যায়নি।

শনিবার (১ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার শান্তিরহাট এলাকা থেকে আনুমানিক ১০ বছর বয়সী শিশুর টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার কক্সবাজারগামী যাত্রীবিহীন একটি চেয়ারকোচ থেকে লাগেজটি রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দিতে দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করেন।

তিনি আরও বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন, বিভিন্ন পরিবহনের গাড়িচালক ও শ্রমিকরা এগিয়ে এসে লাগেজের ভেতরে পলিথিন মোড়ানো শিশুর টুকরো করা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ওই ঘটনার পর এখন পর্যন্ত ওই বাসটি জব্দ বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন