• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

বাংলার টাইগার সাইফউদ্দিনকে আইসিসির বিশেষ সম্মান

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০১৯

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ম্যাচ নিয়ে ফেসবুক, টুইটারে নানা আপডেট তথ্য ও ছবি দিয়ে বিশ্বের কোটি ভক্তকে মাতিয়ে রাখছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভারে মোহাম্মদ সাইফউদ্দিনের ছবি দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের অন্যতম নায়ক সাইফউদ্দিন। প্রোটিয়া ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে দারুণ খেলতে থাকা ফন ডার ডুসেনকে বোল্ড করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই নিজের চিরচেনা উদযাপন করেন সাইফ।

সেই ছবিটিই নিজেদের ফেসবুক ও টুইটারের কভারে আপলোড করেছে আইসিসি। ম্যাচে ৮ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করে টাইগারদের জয়ে অবদান রাখেন সাইফ। হাতেনাতে সেই স্বীকৃতি পেলেন তিনি।

উল্লেখ্য, আইসিসির ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভার ফটো নিয়মিত পরিবর্তন করা হয়। বিশ্বের যেকোনো প্রান্তে ম্যাচজয়ী সদস্যের ছবি দেয়া হয়। সামনের ম্যাচগুলোতে ভালো করে তাতে জায়গা করে নেয়ার সুযোগ থাকছে অন্য টাইগারদেরও।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন