• বুধবার, ২০ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে

ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ ৫ বিভাগে।

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০১৯

৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

নিউজ ডেস্ক : দেশবাসী আজ বুধবার (৫ জুন) উদযাপন করছেন ঈদুল ফিতর। সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জায়গায় কারণে ঈদের জামাতে ভোগান্তিতে পড়তে হয়েছে। জামাত শেষ হলেও ঈদের দিনের বাকি সময়টুকুও বৃষ্টির সঙ্গে নিয়ে কাটানো লাগতে পারে দেশের বড় একটা অংশের।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এমনটাই পূর্বাভাস দিচ্ছে। তাদের মতে, ঢাকাসহ পাঁচ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

সকাল ১০টার দিকে আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জায়গাতে ফুড়ি ফুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।থ জাগো নিউজ

এদিকে মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন