ঢাকা   ০৫:০২:২০ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে খেজুরসহ তিন ফলে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি