• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

দোয়ারাবাজারে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ইয়াবা ব্যবসায়ীসহ ২ জন গ্রেফতার।

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০১৯

৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধিঃ

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ইয়াবা ব্যবসায়ীসহ ২জনকে আটক করা হয়েছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাশেমের তত্বাবধানে এসআই মনিতোষ পাল,এ এসআই বজলুল করিম ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টায় উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর খেয়াঘাটের পাশ থেকে ইয়াবা ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।সে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের আমির হোসেনের পুত্র ।

ইয়াবা ব্যযবসায়ী তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানার এসআই মনিতোষ পাল বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন বলে জানাযায়।

 

অন্যদিকে শনিবার বিকালে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিচর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সেবুল মিয়াকে আটক করা হয়েছে। সে পলিরচর গ্রামের মৃত আপ্তর আলীর পুত্র।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআবুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সুরমা ইউনিয়নের পশ্চিম টেংরাটিলার পাশে আলীপুর খেয়াঘাটের পাড় থেকে ১০ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। সে অনেক দিন যাবৎ ইয়াবার ব্যবসার সাথে জড়িত তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সেবুল মিয়াকে আটক করা হয়েছে। তাদেরকে রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন