• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

দোয়ারাবাজারে যাবজ্জীবন সাজাপ্রপ্ত নারী আসামি গ্রেফতার।  

নিজস্ব সংবাদ দাতা / ৩২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গ্রেপ্তারকৃতের নাম জাহেরা খাতুন (৪২)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

রোববার (৯ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন ওছতেংগের গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল অংশগ্রহন করে। গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন