• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

কুমিল্লায় মুক্তিযুদ্ধকালীন বেয়নেট ও গুলি উদ্ধার।

নিজস্ব সংবাদ দাতা / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লায় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেলের ৩৬টি গুলি ও একটি বেয়নেট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলার ব্রাহ্মণপাড়ার দুলালপুরের মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রহমানের ঘর থেকে পরিত্যক্ত গুলি-বেয়নেট উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়ার থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, মরহুম মুক্তিযোদ্ধা আবদুর রহমানের একটি পুরনো ঘর ভেঙে নতুন ঘর তৈরির জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। হঠাৎ কোদালে কোপে লোহা সদৃশ্য বস্তুর ধরা পড়ে। তারা আরো গভীরে খুঁড়ে গুলি দেখে মালিককে খবর দেন। পরে পুলিশকে খবর দেয়া হলে থ্রি নট রাইফেলের ৩৬ রাউন্ড গুলি ও মরিচা পড়া বেয়নেট উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন