• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা মোমেন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,চান্দিনা প্রতিনিধি :

৭১র  বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনা সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আব্দুল মোমেন সরকার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ.রাজিউন)।

শনিবার (৮ জুন) রাত সোয়া ১টায় রাজধানীর সিরাজ খালেদা মেমোরিয়াল আর্মি হাসপাতালের নিরব পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপূনী গ্রামের সন্তান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার বিকেল ২টায় তার নিজ বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ও এলাকার শুভাকাঙ্ক্ষী বৃন্ধ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন