• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

রোহিঙ্গা বিষয় নিয়ে বুধবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

জাতীয় ডেস্ক:: রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের বুধবার ব্রিফ করবে সরকার।

ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন উপস্থিত থাকবেন। খবর ইউএনবির

বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের মামলাটি আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) অবিলম্বে চালু করতে গাম্বিয়ার নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটিকে আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

এর আগে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম সম্মেলনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের মামলাটি আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) অবিলম্বে চালু করতে গাম্বিয়ার নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটিকে আহ্বান জানায় ওআইসি।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটির পক্ষে সংস্থার (ওআইসি) সমর্থন নিশ্চিত করছে এবং আন্তর্জাতিক সব আইনি প্রক্রিয়া ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহির আওতার আনতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন